ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বিশ্ব ক্যানসার দিবস আজ
নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যানসার দিবস পালিত হচ্ছে। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে বিভিন্ন ক্যাম্পেইন ও কর্মসূচির মাধ্যমে ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।
বিশ্ব ক্যানসার দিবসের সূচনা হয় ২০০০ সালে। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সামিট এগেইনস্ট ক্যানসার’-এর মঞ্চ থেকে প্রথমবার এ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।
এই দিবসের মূল লক্ষ্য হলো মারাত্মক ও প্রাণঘাতী ক্যানসার রোগ সম্পর্কে সাধারণ মানুষকে তথ্য দেওয়া এবং আক্রান্তদের সহায়তার জন্য মানুষকে উৎসাহিত করা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর রিপোর্ট অনুসারে, ক্যানসার বিশ্বজুড়ে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হিসেবে চিহ্নিত। এই কারণে বিশ্বব্যাপী ক্যানসার সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি ও গবেষণার প্রয়োজনীয়তার দিকে গুরুত্ব দেওয়া হয়।
গ্লোবাল ক্যানসার অবজারভেটরির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০২২ সালে ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জন ক্যানসারে মারা যান এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি বছর ৮২ লাখ মানুষ ক্যানসারে মৃত্যুবরণ করেন। বিশেষ করে প্রায় সাড়ে ১০ কোটি নারী ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন। তবে গবেষকরা মনে করেন, তামাক ব্যবহার পরিহারের মাধ্যমে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্যানসারে মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা