×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

হিজাব পরা শিক্ষার্থীদের পরিচয় শনাক্তে ঢাবির পথে হাটল ঢামেক

২০২৫ জুন ০৩ ২১:৫৭:০৬

হিজাব পরা শিক্ষার্থীদের পরিচয় শনাক্তে ঢাবির পথে হাটল ঢামেক

হিজাব ও নিকাব পরিধান করা নারী শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করার ক্ষেত্রে ধর্মীয় অনুভূতি ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রেখে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)।

সম্প্রতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘ঢাকা মেডিকেল কলেজের অনেক নারী শিক্ষার্থী ধর্মীয় অনুশাসনের কারণে হিজাব অথবা নিকাব পরিধান করে ক্লাস ও পেশাগত পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে। এমতাবস্থায়, তাদের চেহারা শনাক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিলে ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে নারী শিক্ষক দ্বারা চেহারা শনাক্ত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এর আগে গত ৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, হিজাব ও নিকাব পরিহিত নারী শিক্ষার্থীদের পরিচয় শনাক্তের কাজ নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে সম্পন্ন করা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত