ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩৯৩ জন, মৃ'ত্যু একজনের
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৩ জন।
মঙ্গলবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৯৪ জন। এদের মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬০ জন এবং ঢাকা উত্তর সিটিতে ৪৬ জন চিকিৎসা নিয়েছেন। খুলনায় ২৬ জন, রাজশাহীতে ৩৮ জন, রংপুরে পাঁচজন ও ময়মনসিংহ বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।
একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬৪ জন রোগী। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৫১ জনে।
চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩১৬ জনে। এদের মধ্যে ৫৮.৭ শতাংশ পুরুষ এবং ৪১.৩ শতাংশ নারী।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রন্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে ২০২৫ সালে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে।
তুলনামূলকভাবে দেখা যায়, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)