ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সৌদির নতুন উদ্যোগে প্রবাসীদের জন্য দুঃসংবাদ
ফার্মেসি, দন্তচিকিৎসা এবং প্রকৌশল এই তিন খাতে ধীরে ধীরে প্রবাসীদের কাজের সুযোগ সীমিত করে আনছে সৌদি আরব। এসব খাতে সৌদির নাগরিকদের প্রাধান্য দিচ্ছে তারা। একটা সময় এসব খাত পরিচালনা করবেন সৌদির নাগরিকরাই।
রবিবার (২৭ জুলাই) বার্তাসংস্থা সৌদি গেজেট জানিয়েছে, মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পেশাদার খাতে সৌদির নাগরিদদের সুযোগ দেওয়ার নতুন লক্ষ্য প্রয়োগের ঘোষণা দিয়েছে। যা আজ থেকে শুরু হয়েছে।
প্রবাসীদের সরিয়ে সৌদির নাগরিকদের সুযোগ দেওয়ার বিষয়টিকে ‘সৌদিকরণ’ হিসেবে অভিহিত করছে সৌদি আরব।
সৌদি আরব তাদের 'সৌদিকরণ' (Saudization) প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে ফার্মেসি, দন্তচিকিৎসা এবং প্রযুক্তিগত প্রকৌশল খাতকে লক্ষ্যবস্তু করেছে। দেশটির সরকার সৌদির নাগরিকদের জন্য আরও বেশি কর্মসংস্থান তৈরি এবং সেবার মান উন্নত করার লক্ষ্যে বিভিন্ন খাতে এই উদ্যোগ নিচ্ছে।
এর আওতায় এখন থেকে কমিউনিটি ফার্মেসি ও মেডিকেল কমপ্লেক্সে কর্মরত জনবলের অন্তত ৩৫%, হাসপাতালের ফার্মেসিতে ৬৫% এবং অন্যান্য ফার্মেসিতে ৫৫% সৌদি নাগরিক হতে হবে। এই নিয়ম কেবল সেসব ফার্মেসির জন্য প্রযোজ্য, যেখানে পাঁচজন বা তার বেশি কর্মী রয়েছে। এ খাতে সৌদি কর্মীদের বেতন হতে হবে সর্বনিম্ন ৭ হাজার রিয়াল।
অপরদিকে দন্তচিকিৎসা খাতে কমপক্ষে ৪৫ শতাংশ কর্মী হতে হবে সৌদি নাগরিক এবং তাদের বেতন নির্ধারিত হয়েছে সর্বনিম্ন ৯ হাজার রিয়াল।
প্রযুক্তিগত প্রকৌশল খাতে পাঁচ বা তার বেশি জনবল থাকলে ৩০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। এই খাতের সৌদি কর্মীদের জন্য ন্যূনতম বেতন ৫ হাজার রিয়াল নির্ধারণ করা হয়েছে।
সূত্র: সৌদি গ্যাজেট
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)