ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
টানা বৃষ্টিতে সবজির দাম উর্ধ্বমুখী, ডিম-মুরগিতেও প্রভাব"
টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাবে ঢাকা রাজধানীর বাজারগুলোতে সবজির সরবরাহ কমে যাওয়াতে বাড়ছে সবজির দাম। পাশাপাশি দীর্ঘদিন স্থিতিশীল থাকা ফার্মের মুরগির ডিম ও সোনালি জাতের মুরগির দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে।
আজ শুক্রবার (১ আগস্ট) রাজধানীর রামপুরা ও মালিবাগ এলাকার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজি আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, আলু ও পেঁপে ছাড়া সব সবজি ৬০ টাকার বেশি দরে কিনতে হচ্ছে। বৃষ্টির কারণে উৎপাদন ও পরিবহন ব্যাহত হওয়ায় বাজারে সরবরাহ কমেছে, ফলে দাম বেড়েছে।
প্রতিকেজি বেগুন, ঝিঙা, কচুর লতি, করলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। ঢেঁড়স ও পটল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে। টমেটোর দাম তুলনামুলকভাবে এখন সবচেয়ে বেশি – প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা। কেবল পেঁপে কিছুটা কম দামে, ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।
শাকসবজির দামেও যেন স্বস্তি নেই। এক আঁটি লালশাক কিনতে খরচ হচ্ছে অন্তত ২০ টাকা। বাজারে লাউশাক, কলমিশাক, কচুশাক ও পুঁইশাক পাওয়া গেলেও লাউশাকের দাম ৪০ থেকে ৫০ টাকা ও কলমিশাক ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগির দামে দেখা যাচ্ছে মিশ্র চিত্র। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও সোনালি জাতের মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা কেজিতে, আর সোনালি মুরগির দাম দাঁড়িয়েছে ৩২০ টাকা কেজিতে, যা কয়েকদিন আগেও ছিল ২৮০ থেকে ৩০০ টাকা।
ফার্মের মুরগির ডিমের দামও বেড়েছে। প্রতিডজন ডিম বর্তমানে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়, যেখানে কয়েকদিন আগেও তা ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে ছিল।
এদিকে চালের বাজারেও কোনো স্বস্তি নেই। মোটা চালের দামই এখন ৬০ টাকার ওপরে। মাঝারি মানের কিছু মিনিকেট ও নাজিরশাইল ৬৫ থেকে ৭০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে অধিকাংশ চালের দামই ৭৫ থেকে ৮৫ টাকা কেজির মধ্যে রয়েছে।
বৃষ্টির কারণে খাদ্যপণ্যের বাজারে এই অস্থিরতা আরও কতদিন থাকবে, তা নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিক্রেতারা বলছেন, পরিবহন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাম কমার সম্ভাবনা কম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক