ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হার্টে ৩ ব্লক; বিদেশে চিকিৎসার প্রস্তাব নাকচ জামায়াত আমিরের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি গুরুতর ব্লক ধরা পড়েছে। এনজিওগ্রামের পর চিকিৎসকরা তাকে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।
দলীয় সূত্র জানায়, বুধবার (৩০ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে ডা. শফিকুর রহমানের এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষায় তার হৃদপিণ্ডে তিনটি বড় ধরনের ব্লক শনাক্ত হয়। এনজিওপ্লাস্টির পরিবর্তে চিকিৎসকরা বাইপাস সার্জারিকে উপযুক্ত চিকিৎসা হিসেবে বিবেচনা করেছেন।
জামায়াত আমীরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শফিকুর রহমান। এরপর থেকে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চলছিল। সর্বশেষ এনজিওগ্রামে হৃদরোগের গুরুতর অবস্থা ধরা পড়ায় চিকিৎসকেরা দ্রুত বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হলেও শফিকুর রহমান তা প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।
বর্তমানে সার্জারির প্রস্তুতি চলছে। এ সময় জামায়াত নেতার পরিবার ও দল দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল