ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৩৮৬, মৃ'ত্যু দুই জনের
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৩৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৬৪ জন।
বুধবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গুতে মারা যাওয়া দুইজনই পুরুষ, যাদের বয়স যথাক্রমে ৩৫ ও ২৫ বছর।
গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে ডেঙ্গু রোগীদের ভর্তি পরিস্থিতি ছিল এমন: বরিশাল (সিটি বাদে): ১০৬ জন, ঢাকা মহানগর: ৭৮ জন, চট্টগ্রাম: ৬৪ জনঢাকা বিভাগ (বাকি এলাকা): ৬২ জন, রাজশাহী: ৪৫ জন, খুলনা: ২৩ জন, ময়মনসিংহ: ৫ জন, রংপুর: ৩ জন।
চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৭০২ জন। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৮১ জন, যাদের মধ্যে ৪৬ জন পুরুষ এবং ৩৫ জন নারী।
উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশে ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বছর ছিল, যখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)