ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
৯ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে সিঙ্গাপুরের তিনটি প্রতিষ্ঠান থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক দরপত্র (কোটেশন) পদ্ধতির মাধ্যমে এ আমদানির জন্য ব্যয় হবে ৯ হাজার ১৩৯ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা।
বুধবার (৪ জুন) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পায়।
সূত্র জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পক্ষে তিনটি প্যাকেজে এই তেল আমদানি করা হবে। এর মধ্যে প্যাকেজ-বি বাস্তবায়ন করবে সিঙ্গাপুরের পেট্রোচায়না ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড, প্যাকেজ-সি বাস্তবায়ন করবে ভিটল এশিয়া পিটিই লিমিটেড, এবং প্যাকেজ-ডি বাস্তবায়ন করবে সিনোচেম ইন্টারন্যাশনাল অয়েল (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড।
এর আগেও চলতি বছরের জানুয়ারি থেকে জুন মেয়াদে জি-টু-জি ভিত্তিতে চীন, ইন্দোনেশিয়া, আরব আমিরাত, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ওমানের রাষ্ট্রীয় কোম্পানিগুলোর সঙ্গে চুক্তির মাধ্যমে ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত তেল আমদানির প্রস্তাব অনুমোদন পায়।
সেই সময় আমদানি চুক্তির মোট মূল্য নির্ধারণ করা হয় ৯৫ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ৩২ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৪৭৯ কোটি ৪ লাখ টাকা।
জানুয়ারি-জুন মেয়াদে আমদানিকৃত তেলের মধ্যে রয়েছে ৮ লাখ ৮০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল, ১ লাখ ৯০ হাজার মেট্রিক টন জেট এ-১, ৭৫ হাজার মেট্রিক টন মোগ্যাস, ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল এবং ৩০ হাজার মেট্রিক টন মেরিন ফুয়েল।
সরকারের এই আমদানির লক্ষ্য হচ্ছে দেশের শিল্প, কৃষি, পরিবহন ও বিদ্যুৎ খাতে জ্বালানির চাহিদা নির্বিঘ্ন রাখা এবং জ্বালানি সরবরাহে কোনো ধরনের ঘাটতি যেন না হয়, তা নিশ্চিত করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী