ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
ভিডিও ফাঁস করে গ্রেপ্তার হলেন পুলিশ সদস্য
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া নির্দেশনার ভিডিও ফাঁসের ঘটনায় অমি দাশ নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) রাতে খুলশী থানা পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের হয়েছে।
সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া কনস্টেবল অমি দাশ সিএমপির টেলিকম ইউনিটে কর্মরত ছিলেন এবং প্রেষণে খুলশী থানায় দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। বাবার নাম রাজিব দাশ।
প্রসঙ্গত, ১১ আগস্ট রাতে চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একটি মিছিলে হামলার ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ গুরুতর আহত হন। এর প্রেক্ষিতে ১২ আগস্ট পুলিশ কমিশনার হাসিব আজিজ ওয়াকিটকির মাধ্যমে কঠোর নির্দেশনা দেন।
হাসিব আজিজ বলেন, “শুধু রাবার বুলেটে কাজ হচ্ছে না। বন্দরে একজন এসআই গুরুতর আহত হয়েছেন, পরবর্তীতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। অস্ত্রধারীরা পুলিশের সামনে অস্ত্র বের করলে- তা ধারালো হোক বা আগ্নেয়াস্ত্র- তাৎক্ষণিক গুলি চালাতে হবে। কোনো মোবাইল পার্টি যেন লাশ ছাড়া ফিরে না আসে।”
তিনি আরও নির্দেশ দেন, “২০২৪ সালের ৫ আগস্টের আগে পুলিশের যে অস্ত্রের প্রাধিকার ছিল সেই অনুযায়ী সব মোবাইল ও পেট্রোল পার্টি, ডিবি টিম এবং চেকপোস্ট ইউনিটগুলোকে লাইভ অ্যামুনিশন ও অস্ত্র নিয়ে ডিউটিতে নামতে হবে। রাবার বুলেটের ওপর নির্ভর না করে সরকারি গুলির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।”
এই নির্দেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের ভেতরে অস্বস্তি তৈরি হয়। পরে সিএমপি তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় ভিডিও ফাঁসকারীর সন্ধান চালায়। তদন্তে উঠে আসে ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার সঙ্গে কনস্টেবল অমি দাশ জড়িত।
অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয় এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়।
পুলিশ বাহিনীর গোপন নির্দেশনা ফাঁস হওয়ায় প্রশাসনের ভেতরে শৃঙ্খলা ভঙ্গ ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে। কর্মকর্তাদের মতে, এমন ঘটনা ভবিষ্যতে বাহিনীর অভিযান ও কৌশলগত পরিকল্পনায় বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।
এ কারণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বাহিনীতে অভ্যন্তরীণ নজরদারি ও তৎপরতা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?