ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘সংস্কার না করে নির্বাচন দিলে আরেকটা হাসিনা তৈরি হতে পারে’
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার মন্তব্য করে বলেছেন মনোনয়ন বাণিজ্য চালাতেই অনেকে পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থার বিরোধিতা করছেন। তিনি বলেন, সংস্কার না করে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে আরেকটা হাসিনা তৈরি হতে পারে। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন দেওয়া উচিত হবে না।
রোববার (১৭ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় সেমিনারে তিনি এ অভিযোগ করেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ। এতে পিলখানা ট্র্যাজেডি, শাপলা গণহত্যা এবং জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের মতো গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করা হয়নি এবং এগুলো পাশ কাটিয়ে যাওয়া হয়েছে।
গোলাম পরোয়ার বলেন, একটি বড় দলের নেতা বলেছেন ক্ষমতায় গেলে সব মুছে দেবেন। দুই বছরের মধ্যে সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিকে জনগণ গ্রহণ করবে না।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, রাষ্ট্রপতির ঘোষণাপত্র বা গণভোটই জুলাই ঘোষণা ও জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়ার গ্রহণযোগ্য উপায়। সরকারের বৈধতার মূল ভিত্তি হতে হবে জনগণের অভিপ্রায়।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ঐক্যমতের ভিত্তিতে তৈরি জুলাই সনদ কার্যকর করতে হবে। নির্বাচনের পর নয়, নির্বাচনের আগেই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়া উচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)