ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
১১ দিনের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ১১ দিনের ছুটি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটিকালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর প্রতিনিধিদের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী, শাহবাগ, নীলক্ষেত, পলাশী, দোয়েল চত্বর, উদয়ন ও অফিসার টাওয়ারসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে প্রক্টরিয়াল মোবাইল সিকিউরিটি টিমের সঙ্গে থাকবেন দুজন করে সশস্ত্র পুলিশ সদস্য।
এ ছাড়া, সেনাবাহিনীর সহযোগিতায় ক্যাম্পাস এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হবে। সেনা সদর দপ্তরের সামরিক অপারেশন অধিদপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় বিভিন্ন আবাসিক হলের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। নিরাপত্তার স্বার্থে আগামী ১৪ জুন পর্যন্ত শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেট বন্ধ থাকবে।
আগামী ১৫ জুন থেকে আবারও আগের নিয়মে চলবে একাডেমিক ও অফিসের কার্যক্রম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)