ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার
যুক্তরাজ্য সফরে পাচার হওয়া অর্থ ফেরতে অগ্রাধিকার
যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফর কেবল রাজনৈতিক সম্পর্ক জোরদার নয়, বরং আন্তর্জাতিক মহলে চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সমর্থন আদায়ে সহায়ক হবে—এমনটাই প্রত্যাশা করছে ঢাকা।
বুধবার (৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সফর বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
চার দিনের এই সফরে ৯ জুন লন্ডন পৌঁছাবেন ড. ইউনূস। সফরে তার যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ১১ জুন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং ১২ জুন বাকিংহাম প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও “কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড” গ্রহণ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এছাড়া তিনি অংশ নেবেন চ্যাথাম হাউজ আয়োজিত একটি সংলাপে।
সংবাদ সম্মেলনে রুহুল আলম জানান, “আমাদের মূল লক্ষ্য অর্থপাচারের মাধ্যমে বিদেশে গমন করা অর্থ উদ্ধার করা। ব্যক্তি ফেরতের চেয়ে পাচার হওয়া অর্থ ফেরানোকে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স (এমএলএ) কাঠামোর আওতায় কাজ চলছে।
এয়ারবাস ক্রয়সংক্রান্ত আলোচনার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, “এ বিষয়ে আমাদের কোনো নির্দিষ্ট নীতিগত সিদ্ধান্ত নেই, এবং আলোচনা হবে কি না, সেটি যুক্তরাজ্যের পক্ষ থেকে উত্থাপন করলেই জানা যাবে।”
তিনি আরও নিশ্চিত করেন যে, এ সফরে কোনো সমঝোতা স্মারক বা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি