ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফোনালাপ ফাঁস: জাতীয় পার্টিকে 'জিন্দা লাশ' আখ্যা শেখ হাসিনার
"জাতীয় পার্টি একটি ‘জিন্দা লাশ’, ওদের আর দরকার নেই" — দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র দলটির প্রতি এভাবেই নিজের মনোভাব প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে পলায়নের পর ফাঁস হওয়া সর্বশেষ ফোনালাপে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে কথোপকথনে তার এই বিস্ফোরক মন্তব্য উঠে এসেছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার (১৭ আগস্ট) প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৫ মিনিট ২৬ সেকেন্ডের এই অডিও রেকর্ডটি প্রকাশ করেন।
ফাঁস হওয়া ফোনালাপটি গত বছরের জুলাই মাসের, যখন দেশজুড়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। কথোপকথনে শেখ হাসিনাকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে শোনা যায়, “এবার আমি একটারেও ছাড়ব না।”
ফোনালাপের শুরুতে শেখ হাসিনা তার বিশ্বস্ত নেতা নানককে বলেন, “তুমি আমাকে যা বলবা, সত্যি কথা বলবা।” জবাবে নানক সম্মতি জানান।
এরপর শেখ হাসিনা মোহাম্মদপুরের বিহারি পট্টির পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে নানক জানান, সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তবে জাতীয় পার্টির সেন্টু নামের একজন কাউন্সিলরকে ‘কালপ্রিট’ হিসেবে চিহ্নিত করেন। নানক বলেন, “কিন্তু আপা, সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চ্যাতবে।”
এর জবাবে শেখ হাসিনা ক্ষুব্ধ কণ্ঠে নানককে ধমক দিয়ে বলেন, “চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই আর ওই পার্টির। ওদের নিয়ে আর কী করব? জিন্দা লাশ।”
ইনুর সঙ্গে ফাঁস হওয়া আরেক ফোনালাপ
এই অডিও ফাঁসের মাত্র একদিন আগে, রোববার, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার আরেকটি ফোনালাপ ফাঁস করেন জুলকারনাইন সায়ের। সেই অডিওতে ইনুকে আন্দোলন দমনে কঠোর হওয়ার পরামর্শ দিতে শোনা যায়।
ইনুকে বলতে শোনা যায়, “আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হইছে, মাননীয় প্রধানমন্ত্রী। আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে। তাহলে আর মিছিল করার লোক থাকবে না।” এর জবাবে শেখ হাসিনা বলেন, “আমরা রণক্ষেত্রের সাথী।”
ইনুকে ইন্টারনেট পুনরায় চালুর অনুরোধ করতেও শোনা যায়, যাতে তারা নিজেদের পক্ষে সংবাদ প্রচার করে “মিডিয়া ফ্ল্যাড করে দিতে” পারেন। তবে শেখ হাসিনা জানান, আন্দোলনকারীরা ইন্টারনেট লাইন পুড়িয়ে দেওয়ায় তা আর চালু করা সম্ভব নয়।
ফোনালাপে ইনু জামায়াত-শিবিরের “মেরুদণ্ড ভেঙে দেওয়ার” পরামর্শ দিলে শেখ হাসিনাও তাতে সায় দেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির একাধিক ফোনালাপ ফাঁস হয়েছে, যা তৎকালীন সরকারের অন্দরমহলের পরিস্থিতি এবং কঠোর মনোভাবকে সামনে নিয়ে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)