ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
যানজট রোধে মহাসড়কে ৪ হাজার পুলিশ মোতায়েন
ঈদুল আজহা উপলক্ষে যানজটমুক্ত ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে দেশের মহাসড়কগুলোতে হাইওয়ে পুলিশের চার হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে সেনাবাহিনী, বিজিবি এবং র্যাবও কাজ করছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (এআইজি) দেলোয়ার হোসেন মিঞা।
বুধবার (৪ জুন) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, “যানজটমুক্ত পরিবেশে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আবহাওয়া কিছুটা বাধা দিলেও, এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক।”
তিনি আরও জানান, মহাসড়কে বর্তমানে ৬৭টি স্থানে খানাখন্দ এবং ২৮৫টি দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। এসব জায়গায় চালক ও যাত্রীদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচল করার আহ্বান জানান তিনি।
‘হ্যালো এইচপি’ অ্যাপ উদ্বোধন হচ্ছে বৃহস্পতিবারদেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার (৫ জুন) ‘হ্যালো এইচপি’ নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করা হবে। অ্যাপটিতে দেশের প্রতিটি সড়কের নির্ধারিত ভাড়ার তালিকা থাকবে। বাড়তি ভাড়া চাইলে যাত্রীরা সহজেই তা যাচাই করতে পারবেন। এ বিষয়ে বাস মালিক সমিতির সঙ্গে সমঝোতা হয়েছে, তারা নির্ধারিত ভাড়ার বেশি নেবেন না বলে পুলিশকে আশ্বস্ত করেছেন।
গাজীপুরে ঈদের ছুটি ঘিরে প্রস্তুতিগাজীপুরে ২ হাজার ১৭৬টি নিবন্ধিত কলকারখানা রয়েছে, যার মধ্যে এক হাজার ১৫৪টি পোশাক কারখানা। এসব প্রতিষ্ঠানে কাজ করা লাখো শ্রমিকের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে কারখানাগুলোতে ঈদের ছুটি শুরু হবে। ফলে অনেকেই আগেভাগেই তাদের পরিবার-পরিজনকে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন।
যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণেঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ভিড় থাকলেও কোথাও বড় ধরনের যানজট দেখা যায়নি। গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশ এবং জেলা পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাতুল আলম বলেন, “ঈদের দিন পর্যন্ত যাত্রীদের চাপ বাড়বে। তবে পুলিশ সদস্যদের উপস্থিতি এবং যাত্রী-চালকদের সহযোগিতায় আশা করছি, এবারের ঈদযাত্রা হবে যানজটমুক্ত ও নিরাপদ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী