ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
রিলস বানানোর সময় ৬ কিশোরীর মৃ-ত্যু
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা জেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে ছয় কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সিকান্দরা থানা এলাকার একটি পয়েন্টে সামাজিক যোগাযোগমাধ্যমে রিল ভিডিও বানানোর সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানায়, কিশোরীরা কাছাকাছি কৃষি জমিতে কাজ শেষে নদীর পাড়ে বিশ্রাম নিতে যায়। তীব্র গরমে শরীর ঠান্ডা করতে তারা নদীতে নামে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শুরুতে তারা নদীর কিনারায় খেলছিল এবং মোবাইলে রিলস বানাচ্ছিল। কিন্তু ধীরে ধীরে গভীর পানিতে গিয়ে পড়ে স্রোতের টানে ভেসে যায়।
প্রথমে চারজন কিশোরী পানিতে ডুবে যায়, বাকিদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যায়। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত কিশোরীদের সবাই একই গ্রামের বাসিন্দা। তাদের এক স্বজন বলেন, ‘‘তারা প্রতিদিনের মতো খেতের কাজ করছিল। প্রচণ্ড গরমে একটু বিশ্রাম নিতে নদীতে গিয়েছিল। এমন ঘটনা ঘটবে কখনো ভাবিনি।’’
খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় লোকজন নদীর পাড়ে ভিড় করেন। পরে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।
মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মৃত্যুর কারণ পানিতে ডুবেই হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকাহত পরিবারগুলোকে সহায়তা এবং ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)