ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
অতিরিক্ত দাবি মানবে না ইরান, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হলেও তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে চাপ বা হুমকির মুখে কোনো বাড়তি শর্ত মানা হবে না। বুধবার (১১ ফেব্রুয়ারি) ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে তেহরানের আজাদি স্কয়ারে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরান অতিরিক্ত দাবির কাছে মাথা নত করবে না।
পেজেশকিয়ান আরও বলেন, আমাদের ইরান কোনো আগ্রাসনের সামনে নতি স্বীকার করবে না। তবে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পূর্ণ শক্তি দিয়ে সংলাপ চালিয়ে যাচ্ছি, যাতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যায়।
এ বক্তব্য এমন সময়ে এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি পূরণ না হলে ইরানকে ‘খুব কঠিন কিছু’ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু সমৃদ্ধকরণ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে তেহরান তার শর্ত না মানলে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাবো, নয়তো আমাদের খুব কঠোর কিছু করতে হবে।
এদিকে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি গত সপ্তাহে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ফলাফল নিয়ে আলোচনা করেন।
সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদারের ঘোষণা দিয়েছে। কাছাকাছি জলসীমায় একটি বড় নৌবহর মোতায়েন করা হয়েছে, যার মধ্যে রয়েছে ইউএসএস আব্রাহাম লিংকন যা পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত