ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকে কি আলোচনা হবে আজ?
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনার মধ্যেই আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওয়াশিংটনের হোয়াইট হাউজে এই হাইভোল্টেজ বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিবিসি জানিয়েছে, বৈঠকে নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে কয়েকটি বিষয়ে বিশেষ চাপ দিতে পারেন। এর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা, দেশটির ব্যালিস্টিক মিসাইল প্রকল্পের লাগাম টানা এবং হামাস ও হিজবুল্লাহর মতো প্রক্সি বাহিনীগুলোকে ইরানের আর্থিক ও সামরিক সহায়তা বন্ধ নিশ্চিত করা।
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু সংবাদমাধ্যমকে বলেন, “আমি প্রেসিডেন্টের কাছে ইরানের সঙ্গে আলোচনা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি এবং উদ্বেগের বিষয়গুলো বিস্তারিতভাবে উপস্থাপন করব।”
অন্যদিকে, ইরান একটি সমঝোতায় আসার ইঙ্গিত দিলেও শর্ত জুড়ে দিয়েছে। তেহরান জানিয়েছে, তাদের ওপর আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় দিতে রাজি। তবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মিসাইল প্রকল্প এবং আঞ্চলিক মিত্রদের (প্রক্সি বাহিনী) সহায়তার বিষয়ে কোনো শর্ত মানতে নারাজ দেশটি। এই বৈঠকের আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক সতর্কবার্তায় বলেছেন, ইরান কোনো ধরনের ‘বাড়াবাড়ি রকমের শর্তে’ বা অযৌক্তিক চাপে নতি স্বীকার করবে না।
উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এটি হবে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর ষষ্ঠ সফর। অন্য যেকোনো বিশ্ব নেতার তুলনায় তিনি ট্রাম্প প্রশাসনের সময়ে সবচেয়ে বেশিবার যুক্তরাষ্ট্র সফর করলেন। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ট্রাম্পের ঘনিষ্ঠ ও বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জামাতা জারেড কুশনারের সঙ্গেও রুদ্ধদ্বার বৈঠক করেছেন নেতানিয়াহু। আজকের এই বৈঠকটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ