ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই নির্মাণ কার্যক্রমের সূচনা করা হয়, যা ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও বেলডাঙ্গার বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির জানান, আগামী দুই বছরের মধ্যে মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় সময় সকাল ১০টায় কোরআন তেলাওয়াত শুরু হয়। প্রায় ১ হাজার ২০০ মাওলানা, মুফতি ও হাফেজের অংশগ্রহণে তেলাওয়াত শেষে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু হয়।
হুমায়ুন কবির বলেন, জীবনের শেষ পর্যন্ত হলেও তিনি এই মসজিদ নির্মাণের কাজ চালিয়ে যাবেন। তার ভাষায়, বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণে কেউ বাধা দিতে পারবে না।
জানা গেছে, নির্মাণকাজের জন্য প্রকৌশলী ও শ্রমিকরা ইতোমধ্যে মুর্শিদাবাদে পৌঁছেছেন। মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
এছাড়া নির্মাণকাজ শুরুর পরদিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নদীয়া জেলার পলাশী থেকে ২৩৫ কিলোমিটার ‘বাবরি যাত্রা’ শুরু করার ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির। এই যাত্রা শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উত্তর দিনাজপুর জেলার ইটাহারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
তবে বিষয়টি নিয়ে রাজ্যের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্ব হিন্দু রক্ষা কমিটি মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে পোস্টার দিয়ে জানিয়েছে, তারা এই মসজিদ নির্মাণের বিরোধিতা করবে।
এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে তার কোনো বিরোধ নেই। তবে কেউ যদি মসজিদ নির্মাণে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে তারা তার জবাব পাবেন। তিনি আরও বলেন, এটি উত্তরপ্রদেশ বা বিহার নয়, এটি মুর্শিদাবাদ—এখানে মসজিদ নির্মাণের অধিকার তার রয়েছে। সুপ্রিম কোর্টও মসজিদ নির্মাণে নিষেধাজ্ঞা দেয়নি বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবির। এর আগে ৪ ডিসেম্বর তাকে তৃণমূল কংগ্রেস থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে ২২ ডিসেম্বর তিনি জনতা উন্নয়ন পার্টি নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন। বর্তমানে মিমের সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
বাবরি মসজিদ নির্মাণ ইস্যু ঘিরে আগামী দিনে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ