ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
নির্বাচন উপলক্ষে বিশেষ যান চলাচল বিধিনিষেধ আরোপ
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনের সুবিধার্থে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বিশেষ যান চলাচল বিধিনিষেধ আরোপ করেছে। ভোট গ্রহণের দিন এবং এর আগে-পরে নির্দিষ্ট যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচলের ওপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা আগামী ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাকসহ অন্যান্য সাধারণ যানবাহনের চলাচলও বন্ধ থাকবে। তবে জরুরি সেবাগুলি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, স্বাস্থ্য ও ওষুধ সরবরাহ, সংবাদপত্র পরিবহনসহ জরুরি কাজে ব্যবহৃত যানবাহন অন্তর্ভুক্ত।
বিমানযাত্রীর যাতায়াত সুবিধার্থে আত্মীয়স্বজনের বিমানবন্দরে যাতায়াত বা দূরপাল্লার যাত্রী পরিবহন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের ছোট যানবাহন (যথাযথ নিয়োগপত্র বা পরিচয়পত্র থাকা সাপেক্ষে), সাংবাদিক, পর্যবেক্ষক এবং জরুরি কাজে ব্যবহৃত যানবাহন নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলতে পারবে। এছাড়া বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ সংস্থার যানবাহনও জরুরি সেবার আওতায় থাকবে।
জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তজেলা বা মহানগর সংযোগ সড়কসহ গুরুত্বপূর্ণ রাস্তায় নিষেধাজ্ঞা শিথিল বা প্রয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ক্ষমতা অর্পণ করা হয়েছে। নির্বাচনের দিন সাধারণ জনগণের চলাচলকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে এসব ব্যবস্থা কার্যকর করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)