ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ভোট শেষে দ্রুত ফল ঘোষণা হবে: ইসি
নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ইতিহাসে প্রথমবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফলাফল যত দ্রুত সম্ভব প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব ভোটের ফল প্রকাশ করার চেষ্টা করব। ভোটের পরদিন (শুক্রবার) সকালের মধ্যে বেশিরভাগ আসনের ফল জানা যাবে।’
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ভোটকেন্দ্রে পর্যবেক্ষকদের প্রবেশ প্রসঙ্গে ইসি বলেন, ‘ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ থাকবে।’
প্রবাসীদের ভোটাধিকার সম্পর্কে তিনি উল্লেখ করেন, ‘প্রধান উপদেষ্টার ঘোষণার অনুযায়ী প্রবাসীদের ভোট কার্যক্রম সম্পন্ন হচ্ছে। পোস্টাল ব্যালট পদ্ধতি আমাদের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে কাজ করছে।’
সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করছে এবং নির্বাচনে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কমিশন অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর