ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নাশকতার আশঙ্কা, রাজশাহীতে বিপুল বিস্ফোরক জব্দ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় রাজশাহীতে বিপুল পরিমাণ বিস্ফোরক সদৃশ উপকরণ উদ্ধার করেছে র্যাব। অভিযানে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল জব্দ করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মহানগরীর চন্দ্রিমার ছোট বনগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় র্যাব। অভিযান চলাকালে একটি স্থান থেকে এসব পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত ১২টি পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এসব আলামত চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক তদন্তে র্যাবের ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত করা কিংবা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুদ করে রাখা হতে পারে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)