ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
১০ মাসে ১২ হাজার ৪০০ কোটি টাকা সাশ্রয় করেছে সরকার
গত বছরের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের ১০ মাস পূর্ণ হতে চলেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই সময়ের মধ্যে বিভিন্ন প্রকল্প পুনর্মূল্যায়নের মাধ্যমে ব্যয় হ্রাস করে সরকার মোট ১২ হাজার ৪২৫.৫১৭৭ কোটি টাকা সাশ্রয় করেছে।
আজ বুধবার (৪ জুন) এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন উন্নয়ন প্রকল্প পুনর্মূল্যায়ন করে। যেসব প্রকল্পে অযৌক্তিকভাবে প্রাক্কলন ব্যয় ধরা হয়েছিল তা পুনর্মূল্যায়ন করে সরকার এই ব্যয় কমিয়ে আনে। এ টাকা দিয়ে জ্বালানি খাতে সমস্ত বকেয়া মিটিয়ে শূন্যে নামিয়ে আনা হয়েছে।"
উপ-প্রেস সচিব আরও জানান, "ব্যয় সংকোচনকৃত অর্থের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১০টি প্রকল্পে ১০ হাজার ৮৫৪ দশমিক ৩২ কোটি টাকা, সেতু বিভাগের চারটি প্রকল্পে ৭ হাজার ৫৩৭ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয়ের পাঁচটি বিভাগের ৮ হাজার ৩৬ দশমিক ৯০ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগের পাঁচটি প্রকল্পে ৭ হাজার ৪৫৪ দশমিক ৩১ কোটি টাকা এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৯টি প্রকল্পের ১২ হাজার ৪২৫ দশমিক ৫১৭৭ কোটি টাকা ব্যয় সংকোচন করা হয়েছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি