ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ছেলে ও ছেলের বান্ধবীর বিলাসে হারালেন প্রধানমন্ত্রীর পদ
ছেলের বিলাসবহুল জীবনযাত্রার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জেরে সৃষ্ট ব্যাপক গণবিক্ষোভ ও দুর্নীতিবিরোধী তদন্তের মুখে ক্ষমতাচ্যুত হয়েছেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভসাননামসরাইন ওইয়ুন-এর্ডেন। মঙ্গলবার (০৩ মে) পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থাভোটে হেরে গিয়ে তিনি পদত্যাগ করেছেন।
আস্থাভোটে অংশ নেওয়া ৮৮ জন এমপির মধ্যে ৪৪ জন তার পক্ষে ভোট দিলেও ৩৮ জন ছিলেন তার বিপক্ষে। ১২৬ আসনের পার্লামেন্টে ক্ষমতায় থাকতে হলে তার অন্তত ৬৪ জন সদস্যের সমর্থন প্রয়োজন ছিল।
আস্থাভোটে হেরে যাওয়ার পর এক বিবৃতিতে মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী বলেন, মহামারি, যুদ্ধ ও শুল্কের মতো কঠিন সময়ে জাতির সেবা করতে পেরে তিনি গর্বিত।
সম্প্রতি ওইয়ুন-এর্ডেনের ছেলের এবং তার বান্ধবীর বিলাসী জীবনযাত্রার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মঙ্গোলিয়ায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পরিবারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।
আলোচিত ছবিগুলোর মধ্যে একটিতে দেখা যায়, ওইয়ুন-এর্ডেন-এর ছেলের বান্ধবী একটি কালো ডিওর ব্যাগ ও একাধিক ব্যয়বহুল কেনাকাটার ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, যার সঙ্গে ক্যাপশন ছিল: ‘হ্যাপি বার্থডে টু মি’। আরেকটি ছবিতে সেই জুটিকে সুইমিং পুলে চুম্বনরত অবস্থায় দেখা যায়।
এই ছবিগুলো প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে এবং পরে স্থানীয় সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়। এর পরপরই প্রায় দুই সপ্তাহ ধরে শত শত তরুণ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়। এই ঘটনার জেরে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থাও প্রধানমন্ত্রীর ছেলের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করে।
যদিও ওইয়ুন-এর্ডেন দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন এবং তার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক প্রচারণা’ চালানোর অভিযোগ আনেন। মঙ্গোলিয়ার ইতিহাসে এমন ঘটনা নতুন নয়, কারণ দেশটি এর আগেও দুর্নীতির দায়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ