ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ড্যাবের নির্বাচন: হারুন-শাকিল পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ বিজয়
বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল নির্বাচিত হয়েছেন।
শনিবার (০৯ আগস্ট) অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
সভাপতি পদে ডা. হারুন আল রশীদ ১ হাজার ৩৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক পান ১ হাজার ২০২ ভোট। সিনিয়র সহসভাপতি পদে ডা. আবুল কেনান ১ হাজার ৩৩০ ভোটে বিজয়ী হন, যেখানে প্রতিদ্বন্দ্বী ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষার পান ১ হাজার ২৩৩ ভোট।
মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল ১ হাজার ৪৫৮ ভোটে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ডা. আব্দুস শাকুর খান পান ১ হাজার ৭৯ ভোট। কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান ১ হাজার ৩১২ ভোটে নির্বাচিত হন, প্রতিদ্বন্দ্বী ডা. তৌহিদুল ইসলাম জন পান ১ হাজার ২৫৯ ভোট। সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. একেএম খালেকুজ্জামান দিপু ১ হাজার ৩১৬ ভোটে বিজয়ী হন, যেখানে প্রতিদ্বন্দ্বী ডা. আবু মো. আহসান ফিরোজ পান ১ হাজার ২৪৯ ভোট।
এবারের নির্বাচনে মোট ৩ হাজার ১১৭ ভোটারের মধ্যে ২ হাজার ৬০০ জন ভোট দেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং ফলাফল ঘোষণার পর বিজয়ীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
অধ্যাপক ডা. হারুন আল রশীদ ২০১৯ সাল থেকে ড্যাবের নেতৃত্বে রয়েছেন। অন্যদিকে, অধ্যাপক ডা. আজিজুল হক ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত সভাপতি ছিলেন।
নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফর রহমান জানান, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা নিজেদের পছন্দের নেতৃত্ব বেছে নিয়েছেন, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য ইতিবাচক দৃষ্টান্ত।
পূর্ণ প্যানেলে জয়ের পর নবনির্বাচিত সভাপতি ডা. হারুন আল রশীদ বলেন, “প্রথমেই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভোটাররা সুচিন্তিত মতামত দিয়ে আমাদের প্রতি আস্থা রেখেছেন। আমরা চিকিৎসক সমাজের এই আস্থা ধরে রেখে সবার সহযোগিতায় সামনে এগিয়ে যাব।”
মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল নির্বাচনে বিজয়ের পর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“এই বিজয় কেবল আমাদের প্যানেলের নয়, এটি ড্যাবের প্রতিটি সদস্যের ঐক্যের প্রতিফলন। চিকিৎসক সমাজের উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং পেশাগত মর্যাদা বৃদ্ধির জন্য আমরা একসাথে কাজ করব। আমাদের লক্ষ্য হবে চিকিৎসা সেবার মানোন্নয়ন ও স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নতি নিশ্চিত করা। সকলের সহযোগিতা নিয়ে ড্যাবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি