ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
টানা ১০ দিন ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বাংলাদেশ-ভারত পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চালু থাকবে।
এ বিষয়ে ভোমরা কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা বলেন, "গত ২০ মে ল্যান্ড কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি বা রপ্তানি করা হবে না। ঈদের ছুটি শেষে ১৫ জুন (রবিবার) থেকে কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।"
আবু মুসা আরও বলেন, "ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি ট্রাকে পণ্য আমদানি-রপ্তানি হয়। ঈদের সময় কর্মকর্তা-কর্মচারীরা যেন স্বাচ্ছন্দ্যে ছুটি কাটাতে পারেন, সেই ভাবনা থেকেই অ্যাসোসিয়েশনের ১৭ মে মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।"
ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, "ঈদের সময় বন্দর বন্ধের কোনো সরকারি আদেশ নাই। তবে স্বাভাবিকভাবেই এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। মূলত দুই দেশের ব্যবসায়ীদের সমন্বিত সিদ্ধান্তেই এই ছুটি পালন করা হয়।"
ভোমরা চেকপোস্টের ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন, "ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। যাত্রীরা পূর্বের মতোই পাসপোর্ট দেখিয়ে সীমান্ত পারাপার করতে পারবেন।"
ছুটি শেষে আগামী ১৫ জুন থেকে পুনরায় পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্য কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন ভোমরা বন্দর কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ