ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন পূর্বনির্ধারিত মানের চেয়ে ১৫ শতাংশ কমে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপকে কূটনৈতিক বিজয়। তিনি বলেন, আমরা বাংলাদেশের শুল্ক আলোচক প্রতিনিধি দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়।
শুক্রবার (১ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, শুল্ক হার প্রত্যাশার তুলনায় ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার মাধ্যমে আমাদের আলোচকরা চমৎকার দক্ষতা প্রদর্শন করেছেন। এ অর্জন বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও অগ্রগতির প্রতি তাঁদের অটল প্রতিশ্রুতির পরিচায়ক।
মুহাম্মদ ইউনূস বলেন, ফেব্রুয়ারি থেকে আমাদের আলোচক প্রতিনিধি দল নিরলসভাবে কাজ করে গেছেন। শুল্ক, অশুল্ক বাধা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন জটিল ইস্যুতে দক্ষতার সঙ্গে আলোচনা চালিয়ে এই চুক্তি অর্জন করেছেন। এটি বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রেখেছে, বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে প্রবেশাধিকারের সুযোগ বাড়িয়েছে এবং আমাদের মৌলিক জাতীয় স্বার্থকে রক্ষা করেছে।
তিনি আরও বলেন, এই চুক্তির মাধ্যমে আমাদের তুলনামূলক সুবিধা অক্ষুণ্ণ থাকছে, এই সাফল্য কেবল বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তি ও মর্যাদাকেই তুলে ধরে না, এটি আরও বৃহত্তর সম্ভাবনা, দ্রুততর প্রবৃদ্ধি এবং স্থায়ী সমৃদ্ধির পথ উন্মুক্ত করে। বাংলাদেশের ভবিষ্যৎ যে উজ্জ্বল, আজকের সাফল্য তারই শক্তিশালী প্রমাণ। এটি আমাদের জাতীয় দৃঢ়তা এবং সাহসী অর্থনৈতিক ভিশনের একটি জ্বলন্ত উদাহরণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত