ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে মন্ত্রণালয়ের বিবৃতি
প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য পঞ্চম শ্রেণিতে সরকারি বৃত্তি পরীক্ষার ব্যবস্থা চালু থাকলেও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই। এই বিষয়কে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ বৈষম্যমূলক দাবি করে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি ব্যাখ্যামূলক বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষা জরিপ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বেশিরভাগ শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবারের। পক্ষান্তরে, কিন্ডারগার্টেন ভিত্তিক শিক্ষা গ্রহণকারীরা তুলনামূলকভাবে সচ্ছল পরিবারের অন্তর্ভুক্ত। তাই বৃত্তি পরীক্ষাটি সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অংশের শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা হিসেবে বিবেচিত।
প্রসঙ্গত, কিন্ডারগার্টেন সমূহ ইতোমধ্যে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ২য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা চালু রেখেছে, যেখানে শুধুমাত্র কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাই অংশ নিতে পারে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। এ পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বৃত্তি পরীক্ষার দাবি ওঠে, যা পরবর্তীতে সরকারের উদ্যোগে চালু হয়।
সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের সংবিধানের ১৭(ক) অনুচ্ছেদ এবং ১৯৯০ সালের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন অনুযায়ী, দেশের প্রতিটি শিশুর জন্য অবৈতনিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। প্রাথমিক স্তরে কোনো ধরনের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ নীতি বর্তমানে কার্যকর নয়। বেসরকারি প্রতিষ্ঠানে সন্তানকে পাঠানো একান্তই অভিভাবকের স্বেচ্ছাধীন সিদ্ধান্ত।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা বৈষম্যমূলক এমন অভিযোগ প্রসঙ্গে মন্ত্রণালয় বলেছে, এ ধরনের মন্তব্য অযৌক্তিক ও বিভ্রান্তিকর। বিবৃতিতে উল্লেখ করা হয়, অবৈতনিক শিক্ষাব্যবস্থার অংশ হিসেবে এই বৃত্তি পরীক্ষা সমাজে শিক্ষা সমতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা কোনো শিক্ষার্থী বা শিক্ষাপ্রতিষ্ঠানকে বঞ্চিত করে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল