ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
আলোচনা শেষে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক চূড়ান্ত
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ হার ঘোষণা করা হয়। সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে ৩৫ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। সে হিসাবে শুল্ক ১৫ শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণায় করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই পরিমাণের কথা উল্লেখ করা হয়েছে।
হোয়াইট হাউসের ঘোষণায় বলা হয়, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ওপর ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে। এসব দেশের মধ্যে বাংলাদেশের ওপর আরোপ করা হয় সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক।
চলতি বছরের ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য ঘাটতির প্রসঙ্গ টেনে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চহারযুক্ত পাল্টা শুল্ক আরোপ করেন। তবে পরে ৯ এপ্রিল এসব শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয় এবং আলোচনার সুযোগ রাখা হয়।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ বিষয়ে তৃতীয় দফার আলোচনা শুরু হয় ২৯ জুলাই। তিন দিনব্যাপী এই বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বাংলাদেশের পক্ষের নেতৃত্ব দেন। আলোচনার শেষ দিন ছিল আজ।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সঙ্গে এ সংক্রান্ত আলোচনা হয়। এতে বাংলাদেশ ছাড়াও বেশ কিছু দেশের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন বর্তমানে আলোচনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক পরিস্থিতি সমঝোতার দিকে যাচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে শুল্ক হার হ্রাসের অনুরোধ জানানো হয়েছে এবং একটি পরিপূর্ণ বাণিজ্য কাঠামোর প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আগের দুই দফা বৈঠকে নানা ইস্যুতে দু’পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে পাল্টা শুল্ক কমানোর বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আজকের আলোচনা শেষে উভয়পক্ষ যৌথভাবে এ বিষয়ে ঘোষণা দেন।
বাংলাদেশকে বর্তমানের গড় ১৫ শতাংশ ও নতুন পাল্টা শুল্ক ২০ শতাংশ, অর্থাৎ মোট ৩৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ