ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মূলধন বাড়াতে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
পরিশোধিত মূলধন বৃদ্ধি করতে রাইট শেয়ার ইস্যু ও স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ২৯ মে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ব্যাংকের ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়েছে।
সূত্র জানায়, ইউসিবি ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে, অর্থাৎ প্রতি ২টি বিদ্যমান শেয়ারের বিপরীতে ১টি নতুন শেয়ার প্রদান করা হবে। প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
এছাড়া, ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ সমপরিমাণ নতুন শেয়ার একটি স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে বিক্রির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে দর কষাকষির ভিত্তিতে এসব শেয়ারের মূল্য নির্ধারণ করা হবে। প্রক্রিয়াটি চূড়ান্ত হলে ব্যাংক বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)