ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পের ট্যাক্স বিল নিয়ে ইলন মাস্কের বোমা ফাটানো মন্তব্য
প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ট্রাম্পের স্বাক্ষরিত ট্যাক্স ও ব্যয় বিলকে তিনি ‘জঘন্য অপকর্ম’ বলে মন্তব্য করেছেন। বুধবার (২৮ মে) মাস্ক ট্রাম্প প্রশাসনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার পরপরই এই মন্তব্য করেন, যা ট্রাম্পের বিরুদ্ধে তার প্রথম প্রকাশ্য বিরোধিতা হিসেবে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইলন মাস্ক ট্রাম্পের কর নীতির তীব্র সমালোচনা করেন। চলতি বছরের মে মাসে হাউস অব রিপ্রেজেন্টেটিভে নতুন বছরের বাজেট নীতি পাস হয়, যাতে কয়েক ট্রিলিয়ন ডলারের ট্যাক্স ছাড়, বেশি প্রতিরক্ষা ব্যয় এবং মার্কিন সরকারকে আরও ঋণ নেওয়ার অনুমতি দেওয়া হয়। এই বিলটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এজেন্ডার মূল ভিত্তি।
ইলন মাস্ক ‘এক্স’-এ দেওয়া একটি পোস্টে ট্রাম্পের কর নীতির কড়া সমালোচনা করে বলেন, “যারা এই বিলের পক্ষে ভোট দিয়েছে, তাদের লজ্জা পাওয়া উচিত।”
তিনি আরও বলেন, “এই অতিরঞ্জিত ও পক্ষপাতমূলক ব্যয় বিল মার্কিন বাজেট ঘাটতি আরও ২.৫ ট্রিলিয়ন ডলারে বাড়িয়ে তুলবে, যার বোঝা সরাসরি সাধারণ নাগরিকদের কাঁধেই চাপবে।”
ইলন মাস্ক সাবধান করে আরও বলেন, “২০২৬ সালের নভেম্বরেই আমরা ব্যালটের মাধ্যমে সেইসব রাজনীতিবিদদের বিদায় জানাব, যারা জনগণের আস্থার সাথে বিশ্বাসঘাতকতা করেছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ