ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভারতকে হুমকি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
ডুয়া ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সম্প্রতি ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "তোমরা যুদ্ধ চাও না শান্তি— সেই সিদ্ধান্ত তোমাদের।" পাসরুর সেনানিবাসে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে শেহবাজ শরিফ বলেছেন পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে এবং তাদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে।
শেহবাজ বলেন, “ভারত বরাবরই তাদের বিলিয়ন ডলারের যুদ্ধসরঞ্জাম নিয়ে গর্ব করে। কিন্তু আপনারা (পাক সেনারা) প্রমাণ করেছেন আমরা শুধু প্রচলিত যুদ্ধে নয়, প্রযুক্তিগত দিক থেকেও সম্পূর্ণভাবে প্রস্তুত।”
ভারতকে উদ্দেশ্য করে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “আমরা শান্তি চাই তবে যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে তার উপযুক্ত জবাব দিতে আমরা প্রস্তুত।”
তিনি ভারতের পানি প্রবাহ বন্ধ করার হুমকিকে ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করে বলেন, “পানি আমাদের মৌলিক অধিকার। যদি তা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমাদের সাহসী সেনাবাহিনী রুখে দাঁড়াবে।”
উল্লেখ্য, জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর ভারত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করে। পাকিস্তান এই সিদ্ধান্তকে নিজেদের স্বার্থের বিরুদ্ধে হুমকি বলে মন্তব্য করেছে।
কাশ্মির ইস্যুতে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, “এই সংকটের সমাধান জাতিসংঘের প্রস্তাব অনুসারে হতে হবে। বাণিজ্য আলোচনার আগে এটি সমাধান প্রয়োজন।”
তিনি আরও জানান, পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তান তদন্ত ও সহযোগিতার প্রস্তাব দিলেও ভারত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে রাতের আঁধারে হামলা চালায়। পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে বলে দাবি করেন তিনি।
সবশেষে, তিনি সতর্ক করেন, “আমাদের সেনাবাহিনী বাগলিহারসহ ভারতের পানি প্রকল্পগুলো লক্ষ্য করে হামলার সক্ষমতা রাখে তবে আমরা এখনো সংযম প্রদর্শন করছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে