ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ চীনের
ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাত ও উত্তেজনার মধ্যেই ভারতের অরুণাচল প্রদেশের কিছু জায়গার নতুন নামকরণের ঘোষণা দিয়েছে চীন। এর প্রতিক্রিয়ায় চীনকে কড়া ভাষায় আক্রমণ করেছে ভারত।
আজ বুধবার (১৪ মে) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বেইজিংয়ের এই প্রচেষ্টাকে ‘অকার্যকর ও হাস্যকর’ বলে উল্লেখ করা হয়েছে। নয়াদিল্লি বলেছে, “চীনের এমন পদক্ষেপ গ্রহণ করবে না ভারত।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা লক্ষ্য করেছি, চীন বারবার ভারতের রাজ্য অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানে নতুন নাম দিয়ে নিজের দাবি প্রতিষ্ঠা করতে চাইছে। আমরা এমন প্রচেষ্টা স্পষ্টভাবে নাকচ করছি।”
জয়সওয়াল আরও বলেন, “এ ধরনের সৃজনশীল নামকরণ বাস্তবতা বদলাতে পারে না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ ছিল, আছে এবং থাকবে।”
অরুণাচলে চীনের নামকরণের ইতিহাসচীন দীর্ঘদিন ধরেই অরুণাচল প্রদেশকে ‘জাংনান’ বা ‘দক্ষিণ তিব্বত’ হিসেবে দাবি করে আসছে। নানা সময় বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের মাধ্যমে দাবি আরও জোরালো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ পর্যন্ত অন্তত পাঁচবার অরুণাচলের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে বেইজিং। এসব পরিবর্তন ঘটে ২০১৭, ২০২১, ২০২৩, ২০২৪ এবং সর্বশেষ ২০২৫ সালের ১১ মে।
সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, এবার চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নতুন নাম প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে ১৫টি পাহাড়, পাঁচটি বসতি, চারটি পাহাড়ি পথ, দুটি নদী ও একটি হ্রদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)