ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জেদ্দায় বাংলাদেশির মৃ’ত্যু
ডুয়া ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় ট্রাকের ধাক্কায় ইমরান হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেদ্দার একটি স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত ইমরান হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মিয়াজান ফরাজী বাড়ির নূর নবীর ছেলে। তিনি সৌদি আরবের জেদ্দায় হাংগার স্টেশন নামের একটি কোম্পানিতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বাবা নূর নবী জানান, “সংসারের হাল ধরতে এবং ভালো একটি ভবিষ্যতের আশায় গত বছর আমার একমাত্র ছেলেকে সৌদি আরব পাঠাই। সেখানে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে চাকরি নেয় সে। রোববার মোটরসাইকেলযোগে জেদ্দার একটি এলাকায় ফুড ডেলিভারি দিতে গিয়ে ট্রাকের চাপায় গুরুতর আহত হয় ইমরান। পরে জেদ্দায় অবস্থিত একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।”
তিনি আরও বলেন, “অনেক আশা নিয়ে ছেলেকে বিদেশে পাঠালাম; কিন্তু আজ স্বপ্নের সঙ্গে আমার ছেলেকেও হারালাম। সরকারের কাছে আকুল আবেদন, আমার ছেলের মৃতদেহ দ্রুত দেশে আনতে যেন সহায়তা করা হয়।”
স্থানীয়রা জানান, ‘ইমরান শান্ত স্বভাবের ভদ্র ও পরিশ্রমী একজন তরুণ ছিলেন। তার এভাবে চলে যাওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত