ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
দাবা নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
ডুয়া ডেস্ক: ২০২১ সালে ক্ষমতায় আসার পর তালেবান সরকার একাধিক সিদ্ধান্ত নিয়েছেন, যা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মূলত ধর্মীয় দিক বিবেচনায় এসব সিদ্ধন্ত নিয়ে থাকেন তারা। এবার ধর্মীয় দিক বিবেচনা করে আফগানিস্তানে নিষিদ্ধ করা হয়েছে দাবা খেলা। দেশটির তালেবান সরকারের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য দাবা নিষিদ্ধ করেছে।
আজ রবিবার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা খামা প্রেস।
দাবা নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন আফগান ক্রীড়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তিনি বলেন, “ধর্মীয় দিক দিয়ে উপযুক্ত উত্তর না পাওয়া পর্যন্ত দাবা খেলায় নিষেধাজ্ঞা থাকবে। এ সময় দাবা সংক্রান্ত কোনো কার্যক্রম আফগানিস্তানে চালানো যাবে না।”
দাবা খেলা নিষিদ্ধ করার পাশাপাশি আফগানিস্তানের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় দেশটির দাবা ফেডারেশনের সব কার্যক্রম স্থগিত করে দিয়েছে। মন্ত্রণালয় দাবা খেলাকে ‘হারাম’ বলেও ঘোষণা করেছে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করে আসছে। সর্বশেষ এই নিষেধাজ্ঞার শিকার হলো দাবা খেলা।
খামা প্রেস জানিয়েছে, ‘নিষেধাজ্ঞা দেওয়ার কয়েকদিন আগে দাবা খেলোয়াড় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আর্থিক সহায়তা চেয়েছিল। কিন্তু সহায়তার বদলে তারা পেয়েছেন নিষেধাজ্ঞার খবর।’
দাবা একসময় আফগানিস্তানে বুদ্ধিবৃত্তিক খেলাগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ছিল। সাম্প্রতিক বছরগুলোতে এর জনপ্রিয়তা আবারও দ্রুত বাড়ছিল।সূত্র: খামা প্রেস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- বিশ্ব সাপ দিবস আজ
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )