ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
লাইন অব কন্ট্রোলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে গোলাগুলি
ডুয়া ডেস্ক: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। পাকিস্তান দাবি করেছে, তাদের বিমানবাহিনীর পাল্টা অভিযানে ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন ও একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে।
মঙ্গলবার রাত থেকেই সীমান্তে গোলাগুলি ও মর্টার হামলার ঘটনা চলেছেই। পাকিস্তানি কর্মকর্তাদের উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে।
পাক-অধিকৃত কাশ্মীরের হাভেলি জেলার ডেপুটি কমিশনার ইমরান শাহীন জানিয়েছেন, ভোররাতে সীমান্তে ভারী গোলাবর্ষণের ঘটনা ঘটে। হাভেলির ফরওয়ার্ড কাহুটা শহরে দুটি মর্টার এক বাড়িতে আঘাত করলে দুইজন পুরুষ নিহত হন এবং বেশ কয়েকজন নারী ও শিশু আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য একটি গ্রামেও সীমান্ত পেরিয়ে আসা গুলিতে এক বাসিন্দার মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে ভারতের সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর হামলায় ভারতের তিনজন নাগরিক প্রাণ হারিয়েছেন। চলমান সংঘর্ষের কারণে পাক-অধিকৃত কাশ্মীরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং চলমান পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সীমান্তের দুই পাশেই উত্তেজনা এখন চরমে এবং পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা