ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ধূমপানের অভ্যাস ত্যাগ করার সহজ কৌশল
ডুয়া ডেস্ক: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা আমরা সবাই জানি। তবুও নানা কারণে অনেকেই ধূমপান করে থাকেন। আবার অনেকেই এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে চান, কিন্তু পারেন না। ফলে ধীরে ধীরে নিজেদের মৃত্যুর দিকে ঠেলে দেন। ধূমপানের ফলে এমন অনেক জটিল রোগ হয়, যা দীর্ঘমেয়াদে জীবনহানির কারণ হতে পারে।
একবার ধূমপানের অভ্যাস শুরু হলে তা থেকে মুক্তি পাওয়া সহজ নয়। অনেকেই বারবার চেষ্টা করেও সফল হন না। তবে ইচ্ছাশক্তি থাকলে কিছু কার্যকর কৌশল অনুসরণ করে অভ্যাসটি ত্যাগ করা সম্ভব। যারা সত্যিই ধূমপান ছাড়তে চান, তাদের জন্য কিছু কৌশল দেওয়া হলো, যা ধূমপানের অভ্যাস ত্যাগ করার কাজে আসতে পারে।
১. নির্ধারিত দিন ঠিক করুনধূমপান ছাড়ার একটি নির্দিষ্ট দিন ঠিক করুন। প্রয়োজনে সেটি লিখে রাখুন এবং নিজের সঙ্গে প্রতিজ্ঞা করুন—সেই দিন থেকেই আর ধূমপান নয়।
২. ধূমপানের উপকরণ সরিয়ে ফেলুননির্ধারিত তারিখের আগেই সিগারেট, লাইটার, ছাইদানি—এসব সরিয়ে ফেলুন। ঘর, গাড়ি বা কর্মস্থলে কোথাও যেন এগুলোর অস্তিত্ব না থাকে।
৩. ইচ্ছা হলে হাঁটুনধূমপানের তীব্র ইচ্ছা হলে ১০ মিনিট হাঁটুন। শারীরিকভাবে সক্রিয় থাকলে ধূমপানের তাগিদ কমে যেতে পারে।
৪. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুনঅনেকেই মানসিক চাপ কমাতে নিকোটিন গ্রহণ করেন। এর বিকল্প হিসেবে ধ্যান, গভীর শ্বাস-প্রশ্বাস, শরীরচর্চা ইত্যাদিকে অভ্যাসে পরিণত করুন।
৫. নিজেকে পুরস্কৃত করুনছোট ছোট লক্ষ্য ঠিক করুন। যেমন, ধূমপান ছাড়া প্রথম এক সপ্তাহ পার করলে নিজেকে পুরস্কার দিন—কোনো প্রিয় জায়গায় ঘুরতে যাওয়া কিংবা পছন্দের রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া হতে পারে সেই পুরস্কার।
এই কৌশলগুলো নিয়মিত অনুশীলন করলে ধীরে ধীরে ধূমপানের অভ্যাস থেকে মুক্তি পাওয়া সম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি