ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সাংস্কৃতিক লড়াইয়ে জিততে না পারলে স্বাধীনতা রক্ষা করা কঠিন: মাহমুদুর রহমান
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, শেখ হাসিনার সাথে আমার যে লড়াই ছিলো তা হলো সাংস্কৃতিক লড়াই। আমি বুঝতে পেরেছিলাম বাঙালি মুসলমান যদি সাংস্কৃতিক লড়াইয়ে জিততে না পারে তাহলে স্বাধীনতা টিকিয়ে রাখা কঠিন হবে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত
'জুলাই ও মুসলিম: রাজনৈতিক কর্তাসত্তা' শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
'সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ' ও সঞ্চারণের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লেখক ও বুদ্ধিজীবী ডা. ফাহমিদ-উর-রহমান ও
কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. উসামা আল আযামী। এছাড়াও অনুষ্ঠানে গবেষণাধর্মী সাময়িকী 'বাঙলানামা'র চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
মাহমুদুর রহমান বলেন, শাহবাগ ও শাপলার যে লড়াই সেটাও একটা সাংস্কৃতিক লড়াই। শাহবাগ বাঙালি জাতীয়তাবাদের মোড়কে আমাদের ওপর এই লড়াই চাপিয়ে দিয়েছে। ২০১৩ সালে মনে হয়েছিলো আমরা পরাজিত হয়েছি। কিন্তু ২০২৪ সালে তরুণরা রক্ত দিয়ে দেখিয়ে দিল আসলে বাঙালি জাতীয়তাবাদেরই মৃত্যু ঘটেছে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই সময়ে আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আবারও প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। দুর্ভাগ্যের বিষয় হলো জুলাই যোদ্ধাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। তারা একে অপরকে মোকাবেলা করতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে পুরনো বয়ান ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। দুর্ভাগ্যের বিষয় শাহবাগের স্লোগান এখন আবার শোনা যাচ্ছে। তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি স্লোগান আবার ফিরে আসছে।
মাহমুদুর রহমান বলেন, প্রতিটা জাতির পরিবর্তনের জন্য কিছু হিরোর প্রয়োজন হয়। জুলাই বিপ্লব আমাদের বেশ কিছু হিরো দিয়ে গেছে। তাদের গল্প, গান, কবিতাসহ নানা সাংস্কৃতিক মাধ্যমে ধারণ করতে হবে।
ডা. ফাহমিদ-উর-রহমান বলেন, ২০২৪ এর জুলাইয়ে আমরা বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক মৃত্যু দেখেছি। কিন্তু এর সাংস্কৃতিক কাঠামো এখনো রয়ে গেছে। আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেটি ঢাকার নবাব পরিবার পূর্ববঙ্গের মুসলমানদের উন্নতির জন্য প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে নবাবদের কোন চর্চা করা হয় না। কিন্তু যারা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছে তাদের সবসময় এখানে চর্চা হয়।
তিনি বলেন, আজকে যে নতুন বন্দোবস্তের কথা উঠছে, সেখানে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি এসবও সংস্কার করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি