ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
‘বেঈমানি হবে না, শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটরতাজুল ইসলাম প্রসিকিউশনের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েবলেছেন, শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে না, তাদের স্বপ্ন আমাদের দ্বারাই বাস্তবায়িতহবে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের সম্মানে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটরতাজুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিরা কোনো ক্ষতিপূরণের জন্য নয়, বরং একটি বৈষম্যমুক্ত ও ন্যায্য বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তাদের জীবন উৎসর্গ করেছিলেন।
বিচার, প্রশাসন ও আইন সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, নির্বাহী, আইন ও বিচার বিভাগের সংস্কার ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। তিনি শহীদ পরিবারের উদ্দেশে বলেন, আপনারা অনুগ্রহ করে সাহায্যের জন্য কারও কাছে যান না, কোনো আপোষ করবেন না। এটি আপনাদের অনুরোধ নয়, এটি জাতি ও রাষ্ট্রের দায়িত্ব। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
শহীদ পরিবারের পক্ষ থেকে বিচার প্রক্রিয়ানিয়ে ক্ষোভ প্রকাশ করা হলে তাজুলইসলাম জানান, গণহত্যার বিচার প্রক্রিয়া অত্যন্ত জটিল হলেও আমরা ছয় মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করেছি। তিনি আরও জানান, আগামী ২৩ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য নেওয়া হবে এবং তা সরাসরি সম্প্রচার করা হবে।
তাজুল ইসলাম আরওবলেন, আ’লীগের আমলে যে বিচার ব্যবস্থা কলঙ্কিত হয়েছে, সেই পুনরাবৃত্তি আর হবে না। আমাদের প্রসিকিউশনটিমদুর্নীতি মুক্ত থাকবে। আওয়ামী লীগ চাইলেও কোটি টাকা খরচ করেও এই টিমকে কিনতে পারবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)