ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের তারিখ কবে, ইঙ্গিত দিলেন মোস্তফা জামাল
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারজানিয়েছেনপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখচার-পাঁচ দিনের মধ্যেই ঘোষণা করবেন।
শনিবার (২৬ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের জানিয়েছেনআগামী চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এ সময় মোস্তফা জামাল বলেন, এটি অত্যন্ত আনন্দের বার্তা।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, দেশের বর্তমান নৈরাজ্যের একমাত্র সমাধান হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে অনেক জটিল সমস্যার অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি জানান, বৈঠকে তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেনবর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেশের প্রধান সংকট এখন আইনশৃঙ্খলার চরম অবনতি। তিনি প্রশ্ন তোলেন, আর কত অভিযান চালাতে হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে?
জাতীয় গণ ফ্রন্টেরআমিনুল হক টিপু বিশ্বাস জানান, প্রধান উপদেষ্টা আলোচনায় জানানআগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এনপিপিরচেয়ারম্যানফরিদুজ্জামান ফরহাদ বলেন, তারা প্রধান উপদেষ্টাকে অবিলম্বে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করার অনুরোধ জানানহয়। তার মতে, একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে দেশে সহিংসতা ও সন্ত্রাসের মাত্রা কমবে।
উল্লেখ্য, এর আগে দুই ধাপে বিএনপি, জামায়াতে ইসলামি এবং অন্যান্য রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এরপর আজ বিকেলে তিনি আরও ১৪টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি