ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে খোলার সিদ্ধান্ত কাল
উত্তরার দিয়াবাড়িতে যুদ্ধবিমান বিধ্বস্তের পর ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসটি আরও দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে, প্রতিষ্ঠানটির অন্যান্য শাখাগুলোতে আগামীকাল রোববার (২৭ জুলাই) থেকে শ্রেণিকার্যক্রম যথারীতি শুরু হবে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিয়াবাড়ি ক্যাম্পাসে সীমিত পরিসরে ক্লাস চালুর একটি প্রাথমিক পরিকল্পনা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি আরও দুই দিন বন্ধ থাকবে। ক্যাম্পাসটি পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রোববার বিকেলে স্কুল কর্তৃপক্ষের একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আছড়ে পড়ার পর বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, এই মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা ৩৫-এ পৌঁছেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি