ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
'ছাত্রলীগ' ট্যাগ পেয়ে ঢাবি ছাত্রী বললেন আমি 'ছাত্রদল'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস পুতুলকে 'ছাত্রলীগ' ট্যাগ দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৫ জুলাই) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন তিনি। পুতুল ছাত্রলীগ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন।
তিনি বলেন, ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল উদ্বোধনকালে আমাদের ডিপার্টমেন্ট থেকে কয়েকজনকে নাচের জন্য আনা হয়। সেসময় নৃত্যরত অবস্থায় মেট্রোরেলের পিলারে থাকা শেখ হাসিনার গ্রাফিতির সাথে আমার একটা ছবি তোলা হয়। কিছুদিন আগে সেই ছবির বরাতে আমাকে ছাত্রলীগ আখ্যা দেওয়া হয়।
তিনি আরও জানান, আমার পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। হলে থাকতে হলে ছাত্রলীগ করা লাগতো। এজন্য আমি কখনো হলে থাকিনি। কিন্তু তারপরও আমাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত পুতুলের বন্ধু ক্যান্টন চাকমা বলেন, পুতুল কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল না। রাজনৈতিক প্রতিহিংসাবশত তাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)