ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘বছরে দুইবার মেয়র ও রাজনীতিবিদদের বুড়িগঙ্গায় গোসল করতে হবে’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেটএহসানুল মাহবুব জুবায়েররাজধানী ঢাকার নদী ও খাল গুলোর দূষণ রোধে ব্যতিক্রমী এক প্রস্তাব দিয়েছেন।
রাজধানীর চার নদীবিশেষ করে বুড়িগঙ্গাকে পরিষ্কার রাখতে হলে মেয়র ও রাজনীতিকদের নিজে থেকেই নেতৃত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন এহসানুল মাহবুব জুবায়ের।
শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীতে এক আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বলেন, যদি মেয়র, সংসদ সদস্য, ডিসি, এসপি, ডিআইজি, কমিশনার এমনকি মন্ত্রীরা বছরে অন্তত দুইবার নদীতে নেমে গোসল করেন, তাহলে সাধারণ মানুষ অনুপ্রাণিত হবে। এতে নদীর প্রতি সচেতনতা বাড়বে এবং ইনশাআল্লাহ নদীগুলো নিজেরাই পরিষ্কার হয়ে উঠবে।
মাহবুবজুবায়েরবলেন, সরকার আসে, সরকার যায়, কিন্তু নদীর দূষণ কমে নাবরং বেড়েই চলেছে। এখনই আমাদের সক্রিয় হতে হবে।
বিদেশি উদাহরণ তুলে ধরে জামাতনেতা বলেন, ইউরোপ বা চীনের নদীগুলো পরিষ্কার থাকে কারণ সেখানে নেতারা নিজেরাই নদীতে নামেন। যদি পানি দূষিত হয়, তাহলে মেয়র পদে থাকতে পারেন না। অথচ আমরা নিজেরাই আমাদের নদীগুলো ধ্বংস করছি।
মাহবুব করেন, দায়িত্ব পাওয়ার আগে রাজনৈতিক নেতাদের সেই দায়িত্ব পালনের যোগ্যতা প্রমাণ করতে হবে।
পরিবেশ রক্ষায় গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা যদি দেশের ১৬-১৭ কোটি মানুষ ব্যক্তি উদ্যোগে নিজেদের বাড়ির আশপাশে গাছ লাগাই, তাহলে আর গাছের অভাব থাকবে না। যেখানে দেশের প্রয়োজন ২৫ শতাংশ বনভূমি, সেখানে রয়েছে মাত্র ৯ শতাংশ। এর অর্থ, আমরাই পরিবেশ ধ্বংস করছি। পরিবেশ ও নদ-নদী রক্ষায় সরকার ছাড়াও জনগণকেও সক্রিয় হতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত