ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শিক্ষক-কর্মচারীদের জন্য বিশাল সুখবর, জুলাই থেকেই
দেশের সব বেসরকারিশিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে। জানা গেছেজুলাই মাস থেকেই কার্যকর হবে এটি। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ছেবেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের।
শনিবার (২৬ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষাঅধিদপ্তরের (মাউশি) একটি নির্ভরযোগ্য সূত্র তথ্যটিজানায়।
জানাযায়, সবচেয়ে নিচের ধাপেকর্মরতআয়া ও পরিচ্ছন্নতা কর্মীদের বেতন ৫০০ টাকা পর্যন্ত বাড়ছে। জুনিয়র শিক্ষকদের বেতন বাড়ছে ৮০০ থেকে ১ হাজার টাকা। সহকারী শিক্ষকদের বেতন বাড়বে ১ হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত। দীর্ঘদিন ধরে চাকরিরত সহকারী ও সিনিয়র সহকারী শিক্ষকদের ক্ষেত্রে এ বৃদ্ধি ২ থেকে ৫ হাজার টাকাও হতে পারে। প্রধান শিক্ষকদের বেতন প্রায় ৭ হাজার টাকা পর্যন্ত বাড়বে।
এই বেতন বৃদ্ধির ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ জুলাই মাসে ১ হাজার ২৯ কোটি টাকা খরচ হবে। যেখানে গত মাসে (জুন) ব্যয়হয়েছিল ৮৮৪ কোটি টাকা। অর্থাৎ, এক মাসেই ১৪৫ কোটি টাকা খরচ বেড়েছে।
মাউশিরইএমআইএস সেলের প্রোগ্রামার-৫ জহির উদ্দিন জানান, জুলাই ২০২৫-এর প্রথম লটে ৩ লাখ ৭৮ হাজার ৪৫৭ জন শিক্ষক-কর্মচারীর বেতন পরিশোধে এই অর্থ ব্যয় হচ্ছে। ইনক্রিমেন্ট, প্রণোদনা ও বকেয়া প্রদানের কারণে এ বাড়তি অর্থের প্রয়োজন হয়েছে। পে-স্কেল অনুযায়ী প্রত্যেক শিক্ষক-কর্মচারীর বেতন কিছু না কিছু বেড়েছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল