ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ভারত-পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বললেন জাতিসংঘ মহাসচিব
ডুয়া ডেস্ক: কাশ্মীর সীমান্তে হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় যুদ্ধ বেধে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) এ ফোনালাপ হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে গত সপ্তাহে মারাত্মক সন্ত্রাসী হামলা হয়। এর জেরে উভয় দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জাতিসংঘের মহাসচিব এমন উত্তেজনা হ্রাস করার আহ্বান জানান।’
গুতেরেস ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তিনি সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি মনে করেন, ‘দুই দেশের যুদ্ধ মর্মান্তিক পরিণতির কারণ হতে পারে।’
তিনি উত্তেজনা হ্রাসে সহায়তার জন্য তার সৌজন্যমূলক সেবা প্রদানের প্রস্তাব দেন।
মহাসচিবের মুখপাত্র স্টিফান ডুজারিক এক বিবৃতিতে ফোনালাপের বিষয়ে এসব জানান। তিনি বলেন, “মহাসচিব দুই দেশের উত্তেজনায় উদ্বিগ্ন।”
এর আগে কাশ্মীর হামলার পর উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতিতে জাতিসংঘ দুই পারমাণবিক শক্তিধর দেশকে সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছিল। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, “আমরা উভয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা সর্বোচ্চ সংযম প্রদর্শন করে এবং পরিস্থিতির অবনতি যেন আর না ঘটে তা নিশ্চিত করে।”
তিনি আরও বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যকার যে কোনো বিষয় শান্তিপূর্ণ এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের