ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পাক-আফগান সীমান্তে তুমুল গোলাগু’লি; নিহত ৫৪
ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনা ঘটার পর ভারতের সঙ্গে তুমুল উত্তেজনা চলছে পাকিস্তানের। এর মাঝেই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টার সময় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৫৪ সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানের খাইবারপাখতুনখাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেল সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ওই সন্ত্রাসীরা নিহত হয়েছেন।
আজ রবিবার (২৭ এপ্রিল) পাকিস্তানের সামরিক বাহিনীর আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গত ২৫, ২৬ ও ২৭ এপ্রিল মধ্য রাতে নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে।’
পরে পাকিস্তানি সেনারা সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। সুনির্দিষ্ট ও নিখুঁত অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫৪ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
এ সময় নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী, এসব সন্ত্রাসী "বিদেশি প্রভুদের" নির্দেশে পাকিস্তানের ভেতরে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানোর উদ্দেশ্যে অনুপ্রবেশের চেষ্টা করছিল।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসীদের অনুপ্রবেশের এই চেষ্টা এমন এক সময়ে ঘটেছে, যখন পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে ভারত। এতে পরিষ্কারভাবে বোঝা যায় যে, সন্ত্রাসীরা কাদের নির্দেশ পাকিস্তানে অনুপ্রবেশের করছে। এই ধরনের পদক্ষেপ রাষ্ট্র ও এর নাগরিকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং বিশ্বাসঘাতকতার শামিল।’
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই বিশাল সীমান্তের বড় অংশই উন্মুক্ত এবং নিরাপত্তা ব্যবস্থা বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায়ই অনুপ্রবেশের চেষ্টা চলাকালে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে।
চলতি মাসের শুরুর দিকে উত্তর ওয়াজিরিস্তান জেলার সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করে একদল সন্ত্রাসী। এ সময় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে অন্তত আটজন সন্ত্রাসী নিহত হয়।সূত্র: জিও নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল