ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
পোপ ফ্রান্সিসের মৃত্যু নিয়ে বিতর্ক, শোকবার্তা প্রত্যাহার ইসরাইলের
ডুয়া ডেস্ক: ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তা সরিয়ে নিয়েছে ইসরাইল। এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া না হলেও ইসরাইলি সংবাদমাধ্যমের মতে গাজা সংকট নিয়ে পোপের পূর্ববর্তী অবস্থানের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে রয়টার্স।
সোমবার এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ইসরাইলের অফিসিয়াল পেইজে বলা হয়, “আপনার আত্মা শান্তি পাক, পোপ ফ্রান্সিস। তাঁর জীবন ও আদর্শ আমাদের জন্য আশীর্বাদ হয়ে থাকবে।” তবে বার্তাটি কিছু সময়ের মধ্যেই সরিয়ে নেওয়া হয়।
ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দ্য জেরুজালেম পোস্ট-কে জানান, পোপ ফ্রান্সিস অতীতে ইসরাইলবিরোধী মন্তব্য করেছিলেন এবং শোকবার্তাটি “ভুলবশত” প্রকাশ পেয়েছিল বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, সংশ্লিষ্ট পেইজটি ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত।
এ নিয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও ইসরাইলি কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে, ২০২৩ সালের নভেম্বরে পোপ ফ্রান্সিস গাজায় ইসরাইলি অভিযান নিয়ে প্রশ্ন তুলে বলেন, “গণহত্যা হচ্ছে কি না তা আন্তর্জাতিক সম্প্রদায়ের খতিয়ে দেখা উচিত।” এরপর জানুয়ারিতে গাজার মানবিক পরিস্থিতিকে “লজ্জাজনক” আখ্যা দেন তিনি। এসব মন্তব্যে ইসরাইল ক্ষুব্ধ হয় এবং রোমের প্রধান র্যাবাই তাঁকে পক্ষপাতমূলক সমালোচক বলে অভিহিত করেন।
ইসরাইল বরাবরই দাবি করে আসছে তারা কেবল হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বেসামরিক নাগরিকরা তাদের লক্ষ্য নয়।
পোপের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ এক খোলা চিঠিতে বিশ্বের খ্রিস্টানদের উদ্দেশে সমবেদনা প্রকাশ করেছেন এবং পোপ ফ্রান্সিসকে “গভীর বিশ্বাস ও সহমর্মিতার প্রতীক” হিসেবে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, শতাব্দীপ্রাচীন উত্তেজনার পর সাম্প্রতিক সময়ে ক্যাথলিক চার্চ ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে কিছুটা সম্পর্ক উন্নয়ন ঘটেছিল। দায়িত্ব পালনের ১২ বছরে পোপ ফ্রান্সিস বরাবরই নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন। তিনি যেমন ইহুদিবিদ্বেষের নিন্দা করেছেন তেমনি গাজার খ্রিস্টান সংখ্যালঘুদের সঙ্গেও সহানুভূতিশীল ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)