ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
মারা গেছেন পোপ ফ্রান্সিস
ডুয়া ডেস্ক: খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস আর নেই। দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত জটিলতায় ভুগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি পরলোকগমন করেন—খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ৭৪১ সালের পর পোপ ফ্রান্সিসই প্রথম নন-ইউরোপীয় পোপ। তার আগের নন-ইউরোপিয়ান পোপ ছিলেন সিরিয়ান বংশোদ্ভূত পোপ তৃতীয় গ্রেগরি।
২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফ্রান্সিস। তিনি পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি ছিলেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি গির্জায় নানা সংস্কারমূলক কাজ চালিয়ে যান এবং বিশ্বের নানা প্রান্তে প্রশংসিত হন।
ভ্যাটিকানের মুখপাত্র কার্ডিনাল ফারেল এক শোকবার্তায় বলেন, "পোপ ফ্রান্সিসের জীবন ছিল প্রভু ও গির্জার সেবায় পূর্ণ। মৃত্যুর আগের দিনও তিনি সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত থেকে হাজারো ভক্তের উদ্দেশ্যে ‘শুভ ইস্টার’ বার্তা দেন।"
তার মৃত্যুতে খ্রিস্টান সম্প্রদায়সহ বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)