ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
ডুয়া ডেস্ক: সৌদি আরবে ভবন থেকে পড়ে নজরুল ইসলাম নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সৌদি আরবের রিয়াদের হারায় স্থানীয় সময় ভোর রাত ৪টায় কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।
নজরুল ইসলাম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের মুরারগাও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিজাম উদ্দিন জানান, পরিবারের অভাব দূর করার জন্য সাড়ে চার মাস আগে সৌদি আরব যান তাঁর ছেলে নজরুল ইসলাম। সেখানে গিয়ে নির্মাণশ্রমিক হিসেবে কাজ শুরু করেন নজরুল। এর মধ্যেই গতকাল নির্মাণকাজ করতে গিয়ে বহুতল ভবন পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিজাম উদ্দিন আরও জানান, নজরুলের বিদেশ যাওয়ার মাত্র চার মাস হয়েছে। প্রায় ৩ লাখ টাকা ঋণ করে তাকে বিদেশ পাঠানো হয়। এক মাস কাজ করে বেতন পেয়ে কিছু টাকা পাঠিয়েছিল। এখনও প্রায় আড়াই লাখ টাকা ঋণ রয়েছে বলে জানান তিনি।
পাশাপাশি মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় নজরুলের পরিবার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত