ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
সৌদিতে ৫ শতাধিক হজযাত্রী আটক
ডুয়া ডেস্ক : সৌদি আরবের পুলিশ ভিসা জালিয়াতির অভিযোগে ৫ শতাধিক হজযাত্রীকে আটক করেছে। হজযাত্রার জন্য বৈধ হজ ভিসার পরিবর্তে ট্রানজিট এবং ভিজিট ভিসা ব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির উপকূলীয় শহর জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের সবাই মিশরীয় নাগরিক বলে জানা গেছে।
সৌদি পুলিশ জানিয়েছে, বৈধ হজ ভিসা প্রদর্শনে ব্যর্থ হওয়ায় আটক করা হয়েছে এই যাত্রীদের। শিগগিরই তাদের মিসরে ফেরত পাঠানো হবে।
চলতি বছর ৪ কিংবা ৫ জুন শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। প্রতি বছর হজের সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে প্রবেশ করেন লাখ লাখ মুসল্লি। এই ভিড় সামাল দিতে এবং বৈধ হজযাত্রীদের প্রাপ্য বিভিন্ন পরিষেবা নিশ্চিত করতে সম্প্রতি কঠোর নিয়ম জারি করেছে দেশটি।
সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু বৈধ হজভিসার অধিকারী মুসল্লিরাই হজের সুযোগ পাবেন এবং যেসব যাত্রীর ভিসায় সমস্যা থাকবে, তাদেরকে আটক করা হবে এবং পত্রপাঠ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
এদিকে ৫ শতাধিক হজযাত্রীকে আটকের খবর প্রকাশিত হওয়ার পর নাগরিকদের উদ্দেশে বিবৃতি দিয়েছে মিসরের পর্যটন মন্ত্রণালয়ও।
নাগরিকদের সতর্কবার্তা দিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি অনুমোদনপ্রাপ্ত নয়, এমন কোনো ব্যক্তি বা হজ এজেন্সির ওপর যেন কোনোভাবেই ভরসা না করেন হজ করতে ইচ্ছুক মিসরীয় নাগরিকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা