ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
'সেনাবাহিনীর মনোবল ভাঙার সুগভীর চক্রান্ত ছিল পিলখানা ট্রাজেডি'
নিজস্ব প্রতিবেদক: পিলখানা ট্রাজেডি কেবল একটি বিদ্রোহ নয়, বরং এটি ছিল বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক পরিকল্পিত নীলনকশা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির সেই বীভৎস ঘটনাকে দেশের ইতিহাসের অন্যতম অন্ধকার ও কলঙ্কিত অধ্যায় হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ ৭২ জন মানুষকে হত্যার মাধ্যমে মূলত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে পুরোপুরি লণ্ডভণ্ড করার চেষ্টা করা হয়েছিল। এটি ছিল একটি গভীর চক্রান্তের অংশ।
শহীদ সেনা দিবসের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী আরও বলেন, এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের মূল উদ্দেশ্য ছিল বাহিনীর আত্মবিশ্বাস ও মনোবল গুঁড়িয়ে দেওয়া। তবে বাংলাদেশের সাধারণ মানুষ এবং সশস্ত্র বাহিনী স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দৃঢ়ভাবে ঘুরে দাঁড়িয়েছে। জাতির জন্য এটি যেমন শোকের দিন, তেমনি এটি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার শপথেরও দিন।
নিহত সেনা কর্মকর্তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানিয়ে মির্জা ফখরুল দাবি করেন, এই ঘটনার সত্য উদঘাটনে একটি সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। জাতির এই অপূরণীয় ক্ষতি এবং কলঙ্কিত অধ্যায়টি যেন আগামী প্রজন্ম সঠিকভাবে জানতে পারে, সেজন্য ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)